রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলের কাকিয়াছড়া চা বাগান থেকে তরুণের লাশ উদ্ধার

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগান থেকে হৃদয় আহমেদ ইয়াছিন (১৯) নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।

হৃদয় উপজেলার সদর ইউনিয়নের শাহীবাগ এলাকার মৃত লিটন মিয়ার ছেলে। সে মায়ের সঙ্গে ওই এলাকায় থাকত।

সোমবার সকালে উপজেলার কাকিয়াছড়া চা-বাগানের ১ নম্বর সেকশন থেকে গাছের সঙ্গে বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে চা বাগানের পাহারাদার চা-বাগানের ভেতরে একটি গাছের সঙ্গে গলায় বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে।

পরে বিষয়টি থানায় জানালে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) অলক বিহারী গুন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই যে এক যুবককে বেল্ট দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে।

তার হাতের কিছু জায়গায় আঘাতের চিহ্ন আছে। তবে তা রক্তাক্ত নয়। আমরা ধারণা করছি যে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হতে পারে।

শ্রীমঙ্গল থানা পুলিশের ওসি আমিনুল ইসলাম বলেন, আমরা লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠাচ্ছি। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। আমরা তদন্ত করছি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!