সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন

শীর্ষ সন্ত্রাসী ‘বুনিয়া সোহেল’ সিলেটে গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ‘বুনিয়া সোহেল’কে গ্রেফতার করেছে র‍্যাব। জেনেভা ক্যাম্পে গত কয়েকদিনের গোলাগুলি এবং হত্যার ঘটনার মূলহোতা সে।

বৃহস্পতিবার র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ‘বুনিয়া সোহেল’কে সিলেটের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে দুই সহযোগীসহ ঢাকায় আনা হচ্ছে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ৩টি হত্যা মামলাসহ, অপহরণ, চাঁদাবাজি ও মাদকের ১৮টি মামলা রয়েছে।

৫ আগস্টের পর জেনেভা ক্যাম্পে মাদক কারবারের আধিপত্য নিয়ে প্রায়ই ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী ‘চুয়া সেলিম’ ও ‘বুনিয়া সোহেল’ গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে বেশ কয়েকজন হতাহত হন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!