বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জ সড়কে সিএনজি ও ট্রাকের সংঘর্ষ : আহত ৫

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

হবিগঞ্জ (শায়েস্তাগঞ্জ) প্রতিনিধি:- হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের মানিক সিনেমা হলের নিকট সিএনজি ও বালু বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে শায়েস্তাগঞ্জ ইসলামি ব্যাংকের অফিসার সহ ৫ জন আহত হয়েছেন। এসময় যাত্রীদের মোবাইল ও টাকা নিয়ে যায় একদল দুর্বৃত্ত।

গতকাল রাত ৮ টার দিকে শায়েস্তাগঞ্জ স্টেশনগামী যাত্রীবাহী সিএনজি ওই স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে মুচড়ে যায়।

আহত ইসলামি ব্যাংকের অফিসার অভিজিৎ রায়, সিএনজি চালক আব্দুল কদ্দুস ও মহিলাসহ ৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আশংকাজনক অবস্থায়

অভিজিৎ কে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়। ঘটনার পর পর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ যানবাহনগুলোকে থানায় নিয়ে যায়। ঘটনার সাথে সাথে ট্রাক চালক পালিয়ে যায়।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!