শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

শাহপরাণ থানা পুলিশের অভিযানে ২৬৯ চিনিসহ ট্রাক ও ড্রাইভার আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সিলেট নগরীর মুরাদপুর বাজার সংলগ্ন এলাকা থেকে প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় চিনির চালানসহ একটি ট্রাক আটক করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। বুধবার ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৪টার সময় চিনির চালানটি জব্দ করা হয়। এসময় ট্রাক ড্রাইভারকেও আটক করা হয়।

পুলিশ জানায়, একটি ট্রাকে ১৩ হাজার ১৮১ কেজি ভারতীয় চিনি ২৬৯টি বস্তায় করে পাচার করছিল চোরাকারবারীরা। খবর পেওয়ে পুলিশ ট্রাকটি আটক করে চিনি জব্দ করে। জব্দকৃত চিনির বাজার মূল্য ১৫ লাখ ৮১ হাজার ৭২০ টাকা বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিট পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসময় চোরাচালানের সাথে জড়িত ট্রাকের চালককে আটক করে পুলিশ। আটককৃত চালক রাজশাহী জেলার দামকুড়া থানার জোতরাবন গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৪২)।

চালক জানায় জব্দকৃত চিনির মালিক  সিলেটের জৈন্তাপুর উপজেলার বালিপাড়া গ্রামের মড়া মিয়া ওরফে হাবিবুর রহমানের ছেলে সাদিকুর রহমান (৪৫)। ধৃত অভিযুক্তের বিরুদ্ধে এসআই অঞ্জন কুমার দেবনাথ এজাহার দায়ের করেন। শাহপরাণ (রঃ) থানার এফআইআর নং-২৮।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!