সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

শান্তিগঞ্জ সড়কে বাস চাপায় শিশুর মৃ/ত্যু

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় নূর পরিবহনের বাসের চাপায় সুমাইয়া (৮) নামের এক শিশু নিহত হয়েছে।

শনিবার (২৯ মার্চ) সকালে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আহসানমারা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুমাইয়া উপজেলার জয়কলস নোয়াগাঁও গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকল ৭টায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য মা-বাবার সাথে ঢাকা থেকে বাড়ি ফেরে শিশু সুমাইয়া।

পরে আহসানমারা ব্রিজ সংলগ্ন নোয়াগাঁও এলাকায় রাস্তা পারাপারের সময় নূর পরিবহনের একটি বাসের চাপায় সড়কেই প্রাণ যায় তার। এ সময় ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা মহাসড়কে জড়ো হয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন।

পরে স্থানীয়দের সহযোগিতায় শান্তিগঞ্জ থানা ও জয়কলস হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করা চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পরিবারের সঙ্গে ঈদ করতে এসে বাস চাপায় শিশু নিহত হয়েছে।

পড়ে স্থানীয় জনতা সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এখন স্থানীয়দের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ঘাতক বাসটি আটক আছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!