মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

লাখাইয়ে পৃথক অভিযানে ৩ জন গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- লাখাইয়ে থানা পুলিশের পৃথক অভিযানে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলার আসামী সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, ফিরোজ মিয়া,মনোয়ারা বেগম ও মহসিন আলম।

লাখাই থানা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের উপ-পরিদর্শক( এসআই) শৈলেশ চন্দ্র দাস ও মৃদুল কুমার ভৌমিক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ শুক্রবার( ২৫ অক্টোবর) দিবাগত রাতে মোড়াকরি পশ্চিম পাড়া এলাকায় বন্যপ্রাণী কক কক (কক্কা) ক্রয় বিক্রয় কালে বি-বাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার উত্তর লক্ষীপুর গ্রামের মৃত মোনছব আলীর ছেলে ফিরোজ মিয়া (৩৫) ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আলারপাড় গ্রামের রঞ্জু মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম ( ৪৫) কে মোড়াকরি গ্রামের নিজাম উদ্দিনের বাড়ী থেকে ৩ টি বন্যপ্রাণী কক কক (কক্কা) সহ তাদের কে গ্রেপ্তার করা হয়। এসময় অন্য আসামীগণ পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।

অপর এক অভিযানে শনিবার (২৬ অক্টোবর) সকালে পুলিশের উপ-পরিদর্শক শৈলেশ চন্দ্র দাস ও এ এস আই আনোয়ারুল হক সহ করাব ইউনিয়নের সিংহগ্রামে অভিযান চালিয়ে নারী শিশু মামলার পলাতক আসামী সিংহগ্রামের খেলু মিয়ার ছেলে মহসিন আলম কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের হবিগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!