বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা চীনের : বাণিজ্যযুদ্ধ শুরু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর তার প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নতুন শুল্ক কার্যকর হওয়ার যে সময়সীমা ছিল তার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এ সিদ্ধান্ত এলো। তবে চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের যে ঘোষণা ট্রাম্প দিয়েছিলেন তা আজকে থেকেই কার্যকর হবে।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, এদিকে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। এর মধ্য দিয়েই চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ শুরু হলো। চীন ঘোষণা দিয়েছে তারা, মার্কিন পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করছে। সোমবার থেকেই এটি কার্যকর হচ্ছে।

চীন যেসব পণ্যের ওপর শুল্ক আরোপ করছে তার মধ্যে রয়েছে স্পোর্ট কার, পিক-আপ ট্রাক, কয়লা, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল এবং কৃষি যন্ত্রপাতি। এক বিবৃতিতে চীন বলেছে, ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক বাণিজ্য নিয়ম লঙ্ঘন করেছে।

এদিকে ডোনাল্ড ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তার মুখপাত্র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াভিট ফক্স নিউজকে এটি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!