শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

যক্ষামুক্ত দেশ গড়তে অভ্যাসে পরিবর্তন আনার আহবান রিজওয়ানা হাসানের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে
প্রথম সকাল ডেস্ক:- যক্ষামুক্ত বাংলাদেশ গড়তে নাগরিকদের কিছু অভ্যাসে পরিবর্তন আনার আহবান জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পবির্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে বাংলা একাডেমিতে স্বাস্থ্য অলিম্পিয়াডের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পলিথিনে প্যাকেট করা খাবার না খাওয়া, প্লাস্টিকের কাপে চা-কফি কফি পানের অভ্যাস বদলাতে হবে। পাশাপাশি আবহাওয়াতে যেদিন দূষণের মাত্রা বেশি থাকবে সেদিন মাস্ক পরে বাইরে বের হওয়ারও পরামর্শ দেন তিনি।
উপদেষ্টা বলেন, সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই একটি যক্ষামুক্ত দেশ গড়া সম্ভব। সেজন্য সবার অংশগ্রহণ ও সচেতনতা দরকার বলেও জানান তিনি।
পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যত, তাই তাদের সুস্বাস্থ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পরে অতিথিরা বিভিন্ন ক্যাটাগরতিতে বিজয়ীদের পুরস্কার তুলে দেন। স্বাস্থ্য অলিম্পিয়াডে দেশের বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীরা অংশ নেয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!