মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

মারা গেলেন সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন মারা গেছেন। তিনি বাংলাদেশের ১৫তম প্রধান বিচারপতি ছিলেন।

রোববার (২৪ নভেম্বর) ভোর রাত সাড়ে চারটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছিলেন।
বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।
আগামী ২৬ নভেম্বর মঙ্গলবার জোহর নামাজের পর বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর মূল ভবনস্থ ইনার কোর্ট ইয়ার্ডে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় বাংলাদেশের প্রধান বিচারপতিসহ বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ অংশগ্রহণ করবেন।
সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুযায়ী সাবেক প্রধান বিচারপতি বিচারপতি মো. রুহুল আমিন এর স্মৃতির প্রতি প্রতি শ্রদ্ধা জানিয়ে রোববার বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির সকল প্রশাসনিক কাজ চলমান থাকবে।
সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন ১৯৪১ সালের ১ জুন লক্ষ্মীপুরের জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৬২ সালে রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং ১৯৬৫ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৬ সালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্টের আইনজীবী হিসেবে এবং পরবর্তীতে ১৯৮১ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং ১১ জানুয়ারি ২০০১ খ্রি. তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে যোগদান করেন।
সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন বাংলাদেশের ১৫তম প্রধান বিচারপতি হিসেবে ২০০৭ সালের ১ মার্চ হতে ২০০৮ সালের ৩১ মে তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!