রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

মারা গেলেন চিত্রনায়িকা তানিন সুবহা

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

ঢাকাই চলচ্চিত্র ও নাটক-সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তানিন সুবহা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত এক সপ্তাহ ধরে লাইফ সাপোর্টে ছিলেন তানিন সুবহা। তার কিডনি, ব্রেইন, চোখ ও হার্টসহ গুরুত্বপূর্ণ অঙ্গগুলো কার্যকর ছিল না।

পরিবারের সিদ্ধান্তে রাত ৭টা ৫৭ মিনিটে লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়।মৃত্যুকালে তিনি দুই কন্যা সন্তান রেখে গেছেন এবং তার বয়স ছিল ৩১ বছর।

চলতি মাসের শুরুতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা। প্রথমে আফতাবনগরের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন।

সন্ধ্যার দিকে ফের অসুস্থ হয়ে পড়লে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হওয়ায় ধানমণ্ডির একটি হাসপাতালে নেয়া হয় এবং সেখানেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

তানিন সুবহা প্রায় এক যুগ ধরে শোবিজে কাজ করেছেন। বিজ্ঞাপনের মাধ্যমে শুরু করে নাটক ও সিনেমায় নাম লেখান।

‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন এবং বর্তমানে তার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!