সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

ভারী বর্ষণে বন্যায় প্লাবিত পবিত্র নগরী মক্কা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- ভারী বর্ষণের জেরে সৌদি আরবের পবিত্র শহর মক্কা ও আশপাশের এলাকায় বন্যা পরিস্থতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে ঝড় ও প্রবল বৃষ্টির কারণে মক্কার বেশ কয়েকটি উপত্যকা এবং নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এক প্রতিবেদনে গালফ নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বন্যায় পূর্বাঞ্চলীয় প্রদেশ, মদিনা, আসির, জাজান, আল-বাহা, হাইল এবং তাবুক অঞ্চলও ক্ষতিগ্রস্থ হয়েছে।

বৃষ্টির কারণে, মক্কার রাস্তাগুলো ডুবে গেছে এবং বন্যার পানিতে গাড়ির প্রায় অর্ধেক ডুবে যাচ্ছে। এর আগে, জাতীয় আবহাওয়া কেন্দ্র মক্কা, জিজান, আসির, আল বাহা এবং মদিনার কিছু অংশে মাঝারি থেকে ভারী বজ্রপাতের সতর্কতা জারি করেছিলো।
সৌদি আবহাওয়া বিভাগের প্রতিবেদনে লোহিত সাগরের উপর উত্তর-পশ্চিম বাতাসসহ অব্যাহত অস্থিতিশীল পরিস্থিতি তুলে ধরা হয়েছে। মক্কা, শারকিয়া, মদিনা ও তাবুকসহ আটটি অঞ্চলে সতর্কতা জারি থাকায় কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!