মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বেঙ্গালুরুর প্রাদেশিক পিএফ কমিশনার সাদাক্ষারা গোপাল রেড্ডি। তার বিরুদ্ধে প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) প্রায় ৩৩ লাখ টাকা জালিয়াতির অভিযোগ উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বেঙ্গালুরুর ইন্দিরানগরে অবস্থিত অ্যাপারেল ব্র্যান্ড সেঞ্চারাস লাইফস্টাইল কোম্পানির মালিকানা রয়েছে ভারতের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের।

নিজের প্রতিষ্ঠানের কর্মীদের ভবিষ্যৎ পিএফ ফান্ড থেকে ২৩ লাখ ৩৬ হাজার ৬০২ রুপি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে উথাপ্পার বিরুদ্ধে। পরে তার নামে ভারতের প্রভিডেন্ট ফান্ড ও বিবিধ বিধান আইন–১৯৫২ অনুসারে মামলা করা হয়। সেই মামলাতেই তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ৩৯ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ তার প্রতিষ্ঠান সকল কর্মীর বেতন থেকে নির্দিষ্ট অঙ্কের পিএফের টাকা কেটে নিলেও, পিএফ অ্যাকাউন্টে সেই টাকা জমা দেননি।

অর্থাৎ, তাদের সঙ্গে আর্থিক কারচুপি করেছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। এই মর্মেই তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে।

তবে আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে যদি পিএফের সে অর্থ ফিরিয়ে দেন উথাপ্পা, সেক্ষেত্রে তাকে গ্রেফতার করা হবে না।

তবে টাকা ফেরত দিতে না পারলে কারাগারে যেতে হবে আইপিএলে এক সময় কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই উইকেটকিপার-ব্যাটারকে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!