বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

বি-গ্রেড ছবিতে কাজ করার কারণ জানালেন প্রিয়াংকা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:-  বলিউডে এক সময় চুটিয়ে কাজ করেছেন। পরবর্তী সময়ে পাড়ি জমান হলিউডে। সেখানেও গান, টিভি সিরিজ এবং সিনেমায় কাজের পাশাপাশি রিয়েলিটি শোতে আলো ছড়ান।

‘কোয়ান্টিকো’, ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন্স’ থেকে শুরু করে ‘সিটাডেল’ প্রতিটি কাজেই প্রিয়াংকা দর্শকের ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। তবে হলিউড সফরের শুরুর দিকে ‘বি-গ্রেড’ সিনেমায় তাকে দেখা যায়। এ নিয়ে প্রশ্ন ওঠে একাধিকবার। সম্প্রতি এর কারণ জানালেন ‘বাজিরাও মাস্তানি’ তারকা।

বললেন, ‘বলিউডে আমাকে ক্রমেই কোণঠাসা করা হয়েছিল। একটা সময়ের পরে কোনো সিনেমায় নেওয়া হচ্ছিল না। লোকজনদের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছিল।’ প্রিয়াংকা আরও বলেন, ‘ফিল্মি রাজনীতির খেলায় আমি পারদর্শী নই। ইন্ডাস্ট্রির ভেতরে এত রাজনীতি সামাল দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। বলে দিয়েছিলাম, আমি বিরতি চাই।

এরপরই তিনি হলিউডে পাড়ি দিলেন। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘যে কোনো (ওই সময়টাতে) ছোট-খাটো চরিত্রে অভিনয়ে রাজি হয়েছিলাম। কারণ ইংরেজি ভাষায় ফিল্মোগ্রাফ অর্থাৎ সিনেমা করার অভিজ্ঞতা আমাকে সঞ্চয় করতে হতো।

অনেকে আমাকে বলিউডে অভিনয়ের সময় থেকে চেনেন, তারা প্রায়ই আমাকে প্রশ্ন করেন কেন হলিউডে ছোট চরিত্রে ও বি-গ্রেড ছবিতে কাজ করেছি। তাদের কাছে এটাই আমার উত্তর।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!