সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

বিশ্বম্ভরপুর সীমান্ত থেকে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ২

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দাযে দুই বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

বুধবার মধ্যরাতে আন্তর্জাতিক সীমারেখা ১২১০/৪-এস এর সন্নিকটে জিগাতলা এলাকা থেকে তাদের আটক করে চিনাকান্দি বিওপি টহলদল।

আটককৃত রাসেল মিয়া (২৪) বিশ্বম্ভরপুর উপজেলার শিলডোয়ার গ্রামের কাদির মিয়ার ছেলে। তার সঙ্গী মোবারক হোসেন (২৫) একই উপজেলার রাজাপাড়া গ্রামের সূলতান মিয়ার ছেলে।
সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর অফিসার লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির তথ্য নিশ্চিত করে বলেন, চোরাচালানের উদ্দেশে অবৈধভাবে ভারতে প্রবেশকালে দুই বাংলাদেশিকে আটক করা হয়।
এসময় তাদের কাছে থাকা একলাখ এক হাজার ১শ ৮৭ টাকা জব্দ করা হয়। তাদের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!