শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

বিশ্বনাথে মাদকসহ জাহাঙ্গীর গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি:- বিশ্বনাথে মাদকসহ জাহাঙ্গীর আহমেদ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২২ ডিসেম্বর) রাতে পৌরসভার জানাইয়া মাঠ সংলগ্ন রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাহাঙ্গীর আহমেদ উপজেলার অলংকারী-পৌদনাপুর গ্রামের আবদুল খালিকের ছেলে। গেল রবিবার (২২ ডিসেম্বর) রাত ৮টায় বিশ্বনাথ পৌরসভার জানাইয়া মাঠ সংলগ্ন রাস্তা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম ভূইঁয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার (২২ ডিসেম্বর) রাত ৮টার দিকে পৌরসভার জানাইয়া মাঠ সংলগ্ন রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তাকে চ্যালেঞ্জ করলে তিনি নিজেই তার জ্যাকেটের পকেটে থাকা পলিথিনে প্যাঁচানো ছয় পিস ইয়াবা ট্যাবলেট ও কাগজে মোড়ানো ২৫০ গ্রাম গাঁজা বের করে দেন। তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!