বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

বিগ বসে আসছেন নিহত নৌসেনার স্ত্রী হিমাংশি

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

নতুন থিমে, নতুন নিয়মে রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৯তম সিজন শুরু হচ্ছে। ২৪ আগস্ট থেকে জনপ্রিয় শোয়ের নতুন সিজন নিয়ে আসছেন সালমান খান। প্রতিবারের মতো এবারও দর্শকদের আগ্রহ, কারা আসছেন এবার প্রতিযোগী হিসেবে। শোয়ের প্রতিযোগী হিসেবে অনেক টিভি অভিনেতা, বলিউড তারকা, ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের নাম উঠে আসছে। তারই মধ্যে একটি নাম নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য। 

টেলি চক্কর-এর রিপোর্ট অনুযায়ী, এবার নাকি বিগ বসের ঘরে দেখা যাবে পেহেলগাম হামলায় নিহত ভারতীয় নৌবাহিনী অফিসার বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশি নারওয়ালকে। তার বিগ বসে আসার খবরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিগ বস নির্মাতারা এমন কিছু মানুষকে শোতে আনতে চাইছেন, যাদের সঙ্গে দর্শকরা দ্রুত একাত্ম হতে পারবেন।

সে কারণে হিমাংশি নারওয়ালকে বিগ বস ১৯-এ আনার ব্যাপারে আলোচনা হয়েছে। হিমাংশি এ শোয়ে অংশ নিলে অনেক অজানা তথ্য উঠে আসবে বলে মনে করা হচ্ছে। গত কয়েক মাসে তার বদলে যাওয়া জীবন, তাঁর জীবনসংগ্রাম দর্শকের কাছে অনুপ্রেরণার হতে পারে  হিমাংশিকে বিগ বসে আমন্ত্রণ জানানোর পেছনে এটাই নির্মাতাদের ভাবনা।

যদিও এখনো অফিশিয়ালি কিছু জানায়নি বিগ বস কর্তৃপক্ষ। হিমাংশির স্বামী বিনয় নরওয়াল ভারতীয় নৌবাহিনীর অফিসার ছিলেন। গত ১৬ এপ্রিল বিয়ে করেন বিনয় ও হিমাংশি। এরপর তারা কাশ্মীরে হানিমুনে যান। সেখানেই গত ২২ এপ্রিল পেহেলগাম সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ বছর বয়সী ওই নৌ কর্মকর্তা। স্বামীর মরদেহের পাশে বসে হিমাংশির কান্নার ছবি বিশ্বজুড়ে সাড়া ফেলেছিল।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!