মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

বিক্ষোভ মিছিলের ডাক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির তিন অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।ছাত্রদল সোমবার (১৪ জুলাই), স্বেচ্ছাসেবক দল মঙ্গলবার (১৫ জুলাই) এবং যুবদল বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীসহ সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে এই কর্মসূচি পালন করবে।

রোববার (১৩ জুলাই) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সারা দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এদিকে স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) কাজী আব্দুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ১৫ জুলাই স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে যুবদল রাজধানী ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং দেশব্যাপী জেলা ও মহানগর বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!