সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

বাহুবলে ছাগল চরানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

বাহুবল (হবিগঞ্জে) প্রতিনিধি:- বাহুবলে পানির পাইপের কাছে ছাগল চরানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আঃ সাত্তার (৫০) নামে একজন নিহত হয়েছেন।

নিহত আঃ সাত্তার উপজেলার বালিচাপড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের বালিচাপড়া গ্রামে ধান ক্ষেতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, নিহত আব্দুস সাত্তার ও তার ভাই মোঃ আলতা মিয়া তাদের বাড়ি অদূরে ধানের জমিতে সেলু মেশিন দিয়ে পানি সেচ দেওয়ার কাজ কর ছিলেন।
সকালে একই গ্রামের মোছাঃ রোকেয়া বেগম (৪২) পানির পাইপের কাছে চরাতে যান । এনিয়ে সাত্তার মিয়া ও আলতা মিয়া ছাগলে পানির পাইপ নষ্ট করা আশঙ্কা নিয়ে রোকেয়া বেগমের সাথে তাদের কথা কাটাকাটি হয়।
পাশের জমিতে কাজ করতে থাকা রোকেয়া বেগমের স্বামী মোহাম্মদ ইয়াদ উল্লা ও তার ভাই মোঃ নুরু উল্লাহ এগিয়ে এসে আব্দুস সাত্তার ও আলতা মিয়ার সাথে সংঘর্ষ শুরু হয়।
এতে আব্দুস সাত্তার মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান। পরে আব্দুস সাত্তার কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এবিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মোছাঃ রোকেয়া বেগম (৪২) কে আটক করা হয়। সে ইয়াদ উল্লাহর স্ত্রী। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!