শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

বাড়ছে সঞ্চয়পত্রের মুনাফার হার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচিগুলোর মুনাফার হার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।

স্কিমের ধরন অনুযায়ী নতুন মুনাফার হার ১২ দশমিক ২৫ শতাংশ থেকে ১২ দশমিক ৫৫ শতাংশ পর্যন্ত হতে পারে। বর্তমানে স্কিমের ধরন অনুযায়ী মুনাফার হার ৯ দশমিক ৩৫ শতাংশ থেকে ১১ দশমিক ৭৬ শতাংশের মধ্যে রয়েছে।

নতুন করে সঞ্চয়পত্রের যে মুনাফার হার নির্ধারণ করা হচ্ছে, এই হারে সবাই মুনাফা পাবেন না। মুনাফার নতুন হার যেদিন থেকে কার্যকর হবে, সেদিন বা তার পরে যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করবেন তারাই বর্ধিত নতুন হারে মুনাফা পাবেন।

আর যারা আগে সঞ্চয়পত্র কিনে রেখেছেন, তারা আগের নির্ধারিত হারেই মুনাফা পাবেন। উৎসে কর আগের হারে কাটা হবে নাকি কোনো পরিবর্তন আসবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানোর সুপারিশ করে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (আইআরডি) একটি সুপারিশ পাঠানো হয়েছে।

অর্থ বিভাগের তৈরি এ প্রস্তাব অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অর্থ বিভাগের সুপারিশে নতুন মুনাফার হার ১ জানুয়ারি থেকে কার্যকর করতে বলা হয়েছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকেও ১ জানুয়ারি থেকে সঞ্চয়পত্রের বাড়তি নতুন মুনাফা কার্যকর করার লক্ষ্যে কার্যক্রম চালানো হচ্ছে। কোন সঞ্চয়পত্রের মুনাফা কত হবে তা নির্ধারণ করে শিগগির অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হবে।

যদি ১ জানুয়ারি থেকে নতুন মুনাফার হার কার্যকর হয়, তাহলে যারা ১ জানুয়ারি বা তার পরে সঞ্চয়পত্র কিনবেন তারা নতুন হারের মুনাফা পাবেন। আর ১ জানুয়ারির আগে যাদের সঞ্চয়পত্র কেনা আছে, তারা আগের হারেই মুনাফা পাবেন।

অর্থ বিভাগ যে সুপারিশ করেছে, সেখানে বিনিয়োগকারীদের দুটি ধাপ নির্ধারণ করা হয়েছে। একটি ধাপে ৭ লাখ ৫০ হাজার টাকার নিচের বিনিয়োগকারী। অন্য ধাপটি হলো ৭ লাখ ৫০ হাজার টাকার ওপরের বিনিয়োগকারী। বর্তমানে বিনিয়োগকারীদের ১ থেকে ১৫ লাখ টাকা, ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা এবং ৩০ লাখ ১ টাকার বেশি এই তিনটি ধাপ রয়েছে।

সঞ্চয়পত্রের নতুন মুনাফার হার ৫ বছর মেয়াদি ও ২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদহার অনুযায়ী করার সুপারিশ করেছে অর্থ বিভাগ। এ দুই ধরনের ট্রেজারি বন্ডের সবশেষ ছয়টি নিলামকে বিবেচনায় নিয়ে নতুন মুনাফার হার নির্ধারণ করা হবে।

এক্ষেত্রে ছয় মাসের বন্ডের সুদের গড় হার ঠিক করা হয়েছে ১২ দশমিক ২৫ থেকে ১২ দশমিক ৩৭ শতাংশ পর্যন্ত।

সঞ্চয়পত্রের নতুন হার চলতি বছরের ১ জানুয়ারির থেকে জুন মাস পর্যন্ত করার সুপারিশ করেছে অর্থ বিভাগ। এরপর জুন মাসে জুলাই-ডিসেম্বর সময়ের নতুন হার নির্ধারণ করা হবে। এই মুনাফার হার নির্ধরণের দায়িত্ব পালন করবে নগদ ও ঋণ ব্যবস্থাপনা কমিটি (সিডিএমসি)।

এবিষয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, অর্থ বিভাগ থেকে সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণে যে সুপারিশ করেছে, তা নিয়ে আমরা কাজ করছি। শিগগির মুনাফার হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হবে।

নতুন হারের মুনাফা কি সবাই পাবেন? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, না, সবাই নতুন হারে মুনাফা পাবেন না। নতুন হার যেদিন থেকে কার্যকর হবে, সেদিন বা তার পরে যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করবেন তারাই এই হারে মুনাফা পাবেন। আর যারা আগেই সঞ্চয়পত্র কিনে রেখেছেন, তারা আগের হারে মুনাফা পাবেন।

কবে থেকে নতুন হার কার্যকর হবে? এমন প্রশ্ন করলে এই কর্মকর্তা বলেন, অর্থ বিভাগ ১ জানুয়ারি থেকে নতুন মুনাফার হার কার্যকর করার সুপারিশ করেছে, আমরাও আপাতত ১ জানুয়ারি থেকে নতুন হার কার্যকর করার লক্ষ্যে কাজ করছি।

তবে এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না ১ জানুয়ারি থেকে নতুন মুনাফার হার কার্যকর হবে। আমরা কাজ করছি। এটা আবার সচিব মহোদয় ও উপদেষ্টা মহোদয়ের কাছে যাবে। তারপর চূড়ান্ত হবে কবে থেকে নতুন হার কার্যকর হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!