শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

বন্দরবাজার থেকে পিযুষের সহযোগী বাবর আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:- সিলেট বন্দর বাজার থেকে ছাত্র জনতার আন্দোলনের সময় আন্দোলন কারীদের উপর হামলা এবং নাশকতার মামলার আসামী যুবলীগের সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সদস্য বাবর মিয়া (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।কোতোয়ালি থানা পুলিশ বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্দরবাজার এলাকা থেকে বাবরকে গ্রেফতার করে।

বাবরকে আটকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম ।

আটক বাবর দক্ষিণ সুরমার ধরাধরপুর গ্রামের মৃত হাবিবুর রহমান (হাবান মিয়া)-এর ছেলে। বাবর মিয়া সিলেটের শীর্ষ সন্ত্রাসী স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে’র অন্যতম সহযোগী ছিলেন বলে জানা গেছে।

আটক বাবর মিয়ার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের সময় সিলেট মহানগরের বন্দরবাজারসহ বিভিন্ন স্থানে ও দক্ষিণ সুরমায় আন্দোলনকারীদের উপর হামলা এবং নাশকতার অভিযোগ রয়েছে।

এসব অভিযোগে দায়েরকৃত একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। সেটি হচ্ছে- ৫ আগস্ট বিকেলে মহানগরের কিন ব্রিজ (উত্তরপাড়) এলাকায় সংঘটিত হামলা ও সহিংসতা। এ মামলার ৩০ নং আসামি বাবর।

অপরদিকে, ২০২৩ সালের ৩১ অক্টোবর আওয়ামী সরকারবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভ কারীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ৩ নং আসামি তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!