মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

বনকলা পাড়া এলাকার ডাস্টবিন থেকে পিস্তল উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- ৯৯৯-কল পেয়ে নগরীর সুবিধবাজার বনকলা পাড়া এলাকায় ডাস্টবিন থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বনকলাপাড়াস্থ নূরানী ১০৬/৩নং বেদানা নিবাস সংলগ্ন উত্তর পাশে বাউন্ডারির অভ্যন্তরে ডাস্টবিনে ময়লার স্তুপ থেকে পরিত্যাক্ত অবস্থায়  পিস্তলটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, এয়ারপোর্ট থানাধীন বন কলাপাড়াস্থ নূরানী ১০৬/৩নং বেদানা নিবাস এর উত্তর পাশে বাউন্ডারির ভেতরে খালি জায়গায় রাখা ময়লার স্তুপ থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা পিস্তলটি উদ্ধার করা হয়েছে।

এসএমপির মূখপাত্র ও অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত কালো রঙের পিস্তলটির বিভিন্ন স্থানে মরিচা ধরে গেছে। আগ্নেয়াস্ত্রটির গায়ে মেইড ইন আমেরিকা লেখা রয়েছে।

এটি মরিচা ধরার কারণে সচল ছিল না, ট্রিগারও কাজ করে না। এছাড়া বাটের প্লাস্টিক অংশও নেই। এ বিষয়ে এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!