সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

বছরের শুরুতেই প্রায় দেড়কোটি টাকার চোরাই পণ্য আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে ১ কোটি ৪৪ লক্ষ টাকার চোরাচালানীর মালামাল আটক করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় প্রতাপপুর, উৎমা, শ্রীপুর, কালাসাদেক এবং বিছনাকান্দিতে অভিযান পরিচালনা করে এসব আটক করা হয়।
আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, প্রসাধণী, খাদ্যদ্রব্য, চিনি, স্কুটার ও বাংলাদেশ থেকে ভারতে পাচারের জন্য রসুন ও পরিবহনে ব্যবহৃত ট্রাক্টর। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৩ লক্ষ ৯৬ হাজার ৭০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানীর মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত চোরাচালানীর মালামালসমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!