শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

প্রভাবশালী সংগীতশিল্পী হাদিকা কিয়ানি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- প্রতিবছরের মতো এ বছরও বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ২০২৪ সালের প্রকাশিত এই তালিকায় জলবায়ুকর্মী, সংস্কৃতি ও শিক্ষা, বিনোদন ও ক্রীড়া, রাজনীতি ও অ্যাডভোকেসি এবং বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি- এই পাঁচ ক্যাটাগরিতে ১০০ জন নারীকে বেছে নেওয়া হয়েছে।

এবার এ তালিকায় জায়গা করে নিলেন পাকিস্তানের সংগীতশিল্পী হাদিকা কিয়ানি। কিয়ানি তার সংগীত এবং মানবিক কাজে অবদানের জন্য পরিচিত। নব্বইয়ের দশকে খ্যাতি অর্জনকারী কিয়ানি দক্ষিণ এশিয়ার নারী পপসংগীত জগতে একটি সুপরিচিত শক্তি হয়ে ওঠেন এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করেন।

তিনি একাধারে গায়িকা, গীতিকার, গিটারিস্ট, সুরকার, অভিনেত্রী এবং সমাজসেবী। সংগীতের পাশাপাশি মানবিক কাজেও কিয়ানি নিজেকে রেখেছেন নিবেদিত।

পাকিস্তানের ২০২২ সালের ভয়াবহ বন্যার পর তিনি ‘ভাসিলা-এ-রাহ’ প্রকল্প চালু করেন, যা বেলুচিস্তান এবং দক্ষিণ পাঞ্জাবে ক্ষতিগ্রস্তদের সাহায্য করেছেন। তিনি পাকিস্তানি জনসাধারণকে বাস্তুচ্যুত পরিবারগুলিকে সহায়তার জন্য আহ্বান জানান এবং গত বছর প্রকল্পটি ঘোষণা করে যে তারা ক্ষতিগ্রস্ত অঞ্চলে ৩৭০টি বাড়ি এবং অন্যান্য সুবিধা নির্মাণ করেছেন। নিজের সমৃদ্ধ ক্যারিয়ারে কিয়ানি অসংখ্য স্থানীয় এবং আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!