সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন

প্রবাসীদের জন্য ডেডিকেটেড লাউঞ্জ উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- রাজধানীর শাহজালাল (রহ.) বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য ডেডিকেটেড লাউঞ্জ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার তিনি এটির উদ্বোধন করেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য এটিই প্রথম লাউঞ্জ। এখানে প্রবাসী শ্রমিকদের বিশ্রামের জন্য জায়গা থাকবে এবং সুলভ মূল্যে খাবার পাওয়া যাবে। খাবার পরিবেশনের জন্য ভর্তুকি দেবে সরকার।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ড. ইউনূস বলেন, আমাদের প্রবাসী শ্রমিকেরা দেশ গড়ার কারিগর। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে তারা বড় ভূমিকা রেখেছিলেন। আমরা তাদের কাছে সব সময় কৃতজ্ঞ।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই লাউঞ্জ প্রবাসী শ্রমিকদের ভ্রমণকে সহজ করবে।

এ সময় আসিফ নজরুল জন্মভূমির জন্য আত্মত্যাগ করা প্রবাসী শ্রমিক ও কোটি প্রবাসীর প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বাংলাদেশে নিযুক্ত আইওএম মিশনের ডেপুটি চিফ ফাতিমা নুসরাত গাজালি জানান, বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের সহায়তা করতে জাতিসংঘ লাউঞ্জটিকে স্পনসর করেছে। তিনি বলেন, ‘এটি প্রধান উপদেষ্টার একটি উদ্যোগ। আমরা এই উদ্যোগকে সমর্থন করতে পেরে আনন্দিত।

ফাতিমা নুসরাত গাজালি জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসীদের সহায়তা করার জন্য প্রায় ১০০ স্বেচ্ছাসেবককে স্পনসর করেছে আইওএম।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!