মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

পাগল হয়ে মুম্বাইয়ের রাস্তায় আমির খান! (ভিডিওসহ)

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- তাকে বলা হয় বলিউডের ‘মিঃ পারফেকশনিস্ট’। সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য বলিউড অভিনেতা আমির খান যতবার বডি ট্রান্সফর্মেশনের মধ্যে দিয়ে গিয়েছেন ততবার তো সফল হয়েছেন।

সিনেমার প্রচারের স্বার্থে এ অভিনেতা যখন ছদ্মবেশ ধারণ করেন, সেটিও এমন নিখুঁত হয় যে তখন কেউ তাকে দেখে চিনতে পারেন না।

ভিডিও এখানে

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমির খানের এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যা দেখে অভিনেতাকে চেনা যাচ্ছে না।

ভারতীয় সংবাদমাধ্যম আজকালের এক প্রতিবেদনে বলা হয়, ‘গুহামানব’ সেজে আমিরকে মুম্বাইয়ের রাস্তায় পাগলের ভান ধরে চলাফেরা করতে দেখা যায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কাঁধ ছাপানো অবিন্যস্ত, কিছু জটপাকানো চুল, বুক অবধি নেমে আসা ঘন কালো চাপদাড়ি, মোটা পেট, থ্যাবড়া নাকের অধিকারী এক ব্যক্তি আপন খেয়ালে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায়।

পরনে চামড়ার তৈরি পোশাক। কোমরে গোঁজা নকল ছুরি। কখনও কোনও দোকানের ভিতরে ঢুকে যাচ্ছেন তিনি, কখনও বা কোনও ঠেলা ধরে একটু ঝাঁকিয়ে দিচ্ছেন। রাস্তার কেউ কেউ তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন, অথচ সেই ‘গুহামানব’ আমির খান।

সেই ভিডিওর পরে কয়েকটি ছবির কোলাজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে অন্য একটি পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে। যেখানে দেখা যায়, মেকআপের বিভিন্ন পর্যায় কীভাবে ধীরে ধীরে ‘গুহামানব’ হয়ে উঠছেন বলিউডের ‘মিঃ পারফেকশনিস্ট’।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!