মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচন স্থগিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ শনিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হচ্ছে না।

শুক্রবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনারসহ নির্বাচনে অংশ নেওয়া দুই প্যানেলের প্রার্থীরা এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন।
একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপাতত নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব প্রার্থী ও নির্বাচন কমিশনার মিলেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন।এ নির্বাচনের তারিখ পরবর্তীতে জানানো হবে।
এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে একটির সভাপতি পদে রয়েছেন শাহীন সুমন ও মহাসচিব পদে শাহীন কবির টুটুল এবং অপর প্যানেলে রয়েছেন মুশফিকুর রহমান গুলজার ও সাফিউদ্দীন সাফি।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু।
প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনকে (বিএফডিসি) বলা হয় চলচ্চিত্রের আঁতুর ঘর। বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনে এফডিসিতেই পরিচালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
এবারও পরিচালক সমিতির দ্বিবার্ষিক মেয়াদের এই নির্বাচন এফডিসিতেই করতে চান তারা। তাই সবকিছু স্বাভাবিক হলে এফডিসি প্রাঙ্গণেই নির্বাচন করতে চান পরিচালকরা।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!