মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া করে শ্রীলঙ্কা। শঙ্কা জাগে হোয়াইটওয়াশ হওয়ার। তবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বড় জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে লঙ্কানরা। ১৪০ রানের বিশাল ব্যবধানে হারলেও ২-১ এ সিরিজ জিতে নিয়েছে কিউইরা।

শনিবার (১১ জানুয়ারি) অকল্যান্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। এ দিন ব্যাট হাতে ঝলক দেখান পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, জানিত লিয়ানাগে। এই তিন ব্যাটারের ফিফটিতে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

পাথুম নিশাঙ্কা ৪২ বলে ৬৬, কুশল মেন্ডিস ৪৮ বলে ৫৪ ও জানিত লিয়ানাগে ৫২ বলে ৫৩ রান করেন। নিউজিল্যান্ডের পক্ষে ম্যাট হেনরি নেন ৪টি উইকেট।

২৯১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মার্ক চাপম্যান ছাড়া নিউজিল্যান্ডের আর কেউই দাঁড়াতে পারেননি। প্রথম ছয় ব্যাটারের বাকি সবাই ফেরেন এক অঙ্কের ঘরে। ২১ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কিউইরা। ৭৭ রানে পড়ে তাদের ৭ উইকেট।

একা দলকে টেনে দেড়শো পর্যন্ত নিয়ে যান চাপম্যান। শেষ পর্যন্ত ২৯ ওভার ৪ বলে ১৫০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। চাপম্যান করেন ৮১ বলে ৮১ রান। শ্রীলঙ্কার পক্ষে আসিতা ফার্নেন্দো, মাহেশ থিকসানা ও জানিত লিয়ানাগে নেন ৩টি করে উইকেট।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!