মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

নাইওরপুল ও সুরমাগেট থেকে ২৫ লাখ টাকার চোরাই চিনিসহ গ্রেপ্তার ৩

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সিলেটে ডিবি ও থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ৪৩৬ বস্তায় প্রায় ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই চিনি জব্দসহ দুটি যানবাহনের চালক ও সহকারী তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত ২টা ৫০ মিনিটের সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ‘ইয়াংকি-১’ ও ‘ইয়াংকি-২’-এর বিশেষ অভিযানে সিলেট নগরীর নাইওরপুল এলাকায় ব্যারিকেড দিয়ে একটি মালবাহী ট্রাক আটক করে।

ট্রাকে তল্লাশি চালিয়ে ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এর মধ্যে ৩৮০ বস্তায় প্রতিটিতে ৪৯ কেজি করে মোট ১৮ হাজার ৬২০ কেজি, ২০ বস্তায় প্রতিটিতে ৪০ কেজি করে মোট ৮০০ কেজি চিনি রয়েছে।

বর্তমান বাজারদর অনুযায়ী জব্দ চিনির মূল্য ২৩ লাখ ৩০ হাজার ৪০০ টাকা। চোরাই চিনির সঙ্গে মো. মুসলিম উদ্দিন (৪০), জুবায়ের রহমান (২৭) নামের দুই ব্যক্তিকে আটক করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে, বুধবার সকালে এসএমপির শাহ পরাণ থানা পুলিশের পৃথক আরেকটি অভিযানে সুরমা গেট এলাকায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৩৬ বস্তা চোরাই চিনি জব্দ করা হয়। এ সময় কাভার্ডভ্যানের চালক মইনুল আহমদকে (৩৭) আটক করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!