শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি:- ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মুড়াউড়া নামকস্থানে বৈদ্যুতিক খুঁটির একটি লড়িকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আহমদ আলী সুমন নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

বুধবার দুপুরে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহমদ আলী সুমন (২১) বাহুবল উপজেলার চলিতাতলা গ্রামের ছুরাব উল্লার ছেলে।

আহতরা হলেন-মোটরসাইকেল চালক বাহুবল উপজেলার হামিদনগর গ্রামের আরজু মিয়ার ছেলে কামরান আহমেদ (২১) ও একই গ্রামের আব্দুল কালামের ছেলে সুমন আহমেদ (২০)।

পুলিশ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়-বাহুবল থেকে একটি মোটরসাইকেল যোগে সিলেট যাচ্ছিলেন তিন বন্ধু কামরান আহমেদ, সুমন আহমেদ ও আহমদ আলী সুমন।

পথিমধ্যে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছামাত্র সামনে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি বুঝাই একটি লড়িকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি মহাসড়কে দুমড়ে-মুচড়ে যায়।

এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আহমদ আলী সুমন (২১) ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় কামরান আহমেদ (২১) ও সুমন আহমেদ (২০) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!