মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

নগরী থেকে আ.লীগ নেতা শরিফ গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সিলেটে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মো. শরিফ উদ্দিনকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব)। তিনি গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর নাইওরপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিহুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

মশিহুর রহমান সোহেল বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আ.লীগ নেতা শরিফকে গ্রেফতার করেছি।

তার বিরুদ্ধে ৫ আগস্টের পর সিলেটের গোলাপগঞ্জ ও মোগলাবাজার থানায় দায়েরকৃত হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।

ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!