মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

নগরীর বন্দর এলাকা থেকে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:- সিলেট নগরীর বন্দর এলাকা থেকে ৮১ পিস ইয়াবাসহ দিলু মিয়া (৩৪) নামে এক ইয়াবা বিক্রেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০) অক্টোবর) দুপুরে তাকে আটক করা হয়।

আটক দিলু মিয়া উরফে জ্বালা দিলু গোলাপগঞ্জ থানার বাদেপাশা ইউনিয়নের দেওয়ারাই আছিরগঞ্জ গ্রামের বলু মিয়ার ছেলে। বর্তমানে সে নগরীর কাষ্টঘর কলোনীতে বসবাস করছে।

বন্দর বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই ইবাদুল্লাহ জানান, বন্দর বাজার পুরাতন জেল রোডের প্রবেশ মুখে মেসার্স জয়গুরু ভান্ডার এর সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দিলুকে আটক করা হয়।

এসময় দিলুর কাছে থাকা ৮১ পিস ইয়াবা জব্ধ করা হয়। আটক দিলুর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!