সিলেট নগরীর গোলাপবাগ এলাকা থেকে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটেছে গতকাল (২৬ মে) দিবাগত রাতে সিসিজের ২৪ নং ওয়ার্ডের গোলাপবাগ এলাকার ২ নং রোডের ৫৭ নং মিসেস হেলেন ভিলায়।
জানা যায়, স্হানীয় জনতা গোপন সংবাদের ভিত্তিতে চোর চক্রের সদস্যদের বাসা ঘিরে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে দুই চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে যান। এসময় তাদের কাছ থেকে দুটি মটর সাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের নাম আব্দুর রহমান ও রবি বলে জানা গেছে।
স্হানীয় কয়েকজন জানান, সিলেট সিটির ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সোহেল আহমদ রিপন গতকাল রাতে শাহপরান থানাধীন মুরাদপুরে এশার নামাজ পড়ার জন্য তার পালসার মোটর সাইকেল মসজিদের পাশে রাখেন।
এসময় চুরেরা তার মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে বিভিন্ব সুত্রের মাধ্যমে জানা যায় মটরসাইকেল গোলাপবাগ এলাকায় রয়েছে।
সুত্রের খবরে স্হানীয় জনতাকে সাথে নিয়ে মিসেস হেলেন ভিলা থেকে মটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় ঐ বাসায় আরেকটি মটর সাইকেলও উদ্ধার করা হয়।
পরে খবর পেয়ে ঘটনাস্হলে পুলিশ এসপ মটর সাইকেল চুরির সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করে। মঙ্গলবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।
তিনি বলেন, মটর সাইকেল চোর আটক করা হয়েছে এরখম খবর পেয়ে ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়।
পুলিশ গিয়ে জনতার কাছ থেকে ২ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃতদের মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।