নিজস্ব প্রতিবেদক’- সিলেট নগরীর শাহজালাল উপশহরে দিনদুপুরে সিএনজি অটোরিক্সা থেকে অভিনব কায়দায় ১ লাখ ৯০ হাজার টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে।
ঘটনা ঘটেছে শনিবার (২ নভেম্বর) শাহজালাল উপশহর এলাকার বি-ব্লকের নার্সিং কলেজের সামনে।
চোরেরা ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের ১ লাখ ৯০ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় শাহপরাণ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগ করেছেন, ফুলকলি ফুডপ্রোডাক্টস লিমিটেড সিলেট বিভাগরে ডিজিএম মোহাম্মদ জসীম উদ্দিন।
অভিযোগ সুত্রে জানা যায়, গতকাল শনিবার ফুলকলির নিজস্ব গাড়ি চালক মোঃ আবু সালেহ চৌধুরী (৪২) প্রতিষ্ঠানের দুটি শাখা থকে ১ লাখ ৯০ হাজার টাকা নিয়ে খাদিম নগরের উদ্দেশ্যে রওয়ানা হন। শিবগঞ্জ আসা মাত্র তার গাড়িটি বিকল হয়ে যায়। শিবগঞ্জস্থ শিবলী মটর্সে গাড়ি মেরামতের জন্য রেখে গাড়ির যন্ত্রাংশ ক্রয় করার জন্য তিনি সুবহানীঘাটে আসেন।
যন্ত্রাংশ ক্রয় শেষে বেলা ১২টার দিকে উপশহর রোজভিউর সামন থেকে লোকাল সিএনজি যোগে শিবগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় গাড়িতে আরো তিনজন লোক উঠে। সিএনজি অটোরিক্সাটি শাহজালাল উপশহরের বি-ব্লকের নার্সিং কলেজের সম্মুখে আসামাত্র ঐ তিনজন যাত্রী সিএনজি থেকে নেমে পড়ে।
এর কিছুক্ষন পর জসিম উদ্দিন টের পান তার সাথে টাকা নিয়ে ওরা পালিয়েছে। এ ঘটনায় জসিম উদ্দিন হতবাক হয়ে পড়েন। তিনি তৎক্ষনিক খোজাখুজি করে চোরদের কোন সন্ধান পাননি। এ ব্যাপারে কোম্পানীর ডিজিএম মোহাম্মদ জসীম উদ্দীন বাদী হয়ে শাহপরান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে শাহপরাণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন, সিএনজিতে থাকা অজ্ঞাত ৩ চোরের বিরুদ্ধে তদন্ত করে আইনী ব্যবস্হা গ্রহন করা হবে।