সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

দোয়ারাবাজার সীমান্ত থেকে রিভলবারসহ যুবক আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকা থেকে অস্ত্রসহ মো. আব্দুল সিদ্দিক নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৯ টার দিকে উপজেলার ইদোকোনা বাজার থেকে র‍্যাব-বিজিবি’র যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ২৮ সুনামগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির।

জানা যায়, দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১২২৮/এমপি হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা বাজার এলাকায় র‌্যাব-৯ সুনামগঞ্জ সিপিসি-৩ কোম্পানী কমান্ডার মেজর মো. ফয়সাল ও সুনামগঞ্জ ব্যাটালিয়নের নায়েব সুবেদার মো. আব্দুল সিদ্দিক নেতৃত্বে যৌথ অভিযান চালায় বিজিবি ও র‌্যাব। অভিযানে একটি রিভলবারসহ আসামি আব্দুল সিদ্দিককে আটক করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!