বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন

দুর্ঘটনায় চুরমার অজিত কুমারের গাড়ি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- ভারতের তামিল অভিনেতা অজিত কুমার দুবাইয়ে রেসিং প্রতিযোগিতায় অংশ নিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন। এ সময় তার গাড়ির গতি ছিল ঘণ্টায় ১৮০ কিমি। তবে দুর্ঘটনা হলেও অভিনেতা অক্ষতই রয়েছেন বলে জানিয়েছেন তার ম্যানেজার।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী,মঙ্গলবার (৭জানুয়ারি) ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তাতে দেখা গেছে, প্রচণ্ড ধাক্কা খেয়ে সাতবারের মতো পাক খেয়েছে অজিতের গাড়িটি। পরে অজিতকে বের করে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।

অভিনেতার ম্যানেজার সুরেশ চন্দ্র জানিয়েছেন, ‘অজিত সুস্থ ও অক্ষত রয়েছেন। তিনি ঘণ্টায় ১৮০ কিমি বেগে গাড়ি চালাচ্ছিলেন। আজ বুধবার তিনি আবারও অনুশীলনে অংশ নেবেন।’

দুবাইয়ের ২৪ ঘণ্টার রেসিং প্রতিযোগিতা ‘২৪এইচ দুবাই ২০২৫‘-এ যোগ দিতে অংশ নিয়েছিলেন অজিত। অভিনয়ের পাশাপাশি তিনি রেসিংয়েও অনুরক্ত। আর এটিই ছিল তার প্রথম কোনো রেসিং ইভেন্টে অংশগ্রহণ।

অজিত তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ-সহ মোট ২২টি পুরস্কার পেয়েছেন। চলচ্চিত্রের পাশাপাশি রেসিং কার ও বাইক চালানোও তার প্যাশন। মুম্বাই, চেন্নাই, দিল্লিতে বহু রেসিং প্রতিযোগিতায় তাকে অংশ নিতে দেখা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!