বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার তিনি পদত্যাগ করেন। একই সঙ্গে দুই কমিশনার আছিয়া খাতুন ও কমিশনার জহুরুল হকও পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
২০২১ সালের ৩ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর নিয়োগের গেজেটে সই করেন। ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। এর আগে তিনি কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!