সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

দুটি ড্রাগন ফলের দাম ৪৫ হাজার টাকা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:- নিলামে দুটি ড্রাগন ফল বিক্রি হয়েছে ৪৫ হাজার টাকায়। জেলার কমলগঞ্জে একটি মাদ্রাসার ওয়াজ মাহফিলে এই ফল দুটি বিক্রি হয়। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পতনঊষার ইসলামিয়া মালিকিয়া মাদরাসার ওয়াজ মাহফিলে লিপু সুলতানা চৌধুরী নামে একজন দুটি ড্রাগন ফল দান করেন। মধ্যরাতে মাহফিলের শেষ বক্তা শায়খুল হাদীস মুফতি মোশাহিদ আলী ক্বাসেমী ড্রাগন ফল দুটি প্রকাশ্যে নিলামে তুলেন। এক পর্যায়ে সর্বোচ্চ দাম হাঁকিয়ে ৪৫ হাজার টাকা দিয়ে ফল দুটি ক্রয় করেন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আলমগীর চৌধুরী।

ওয়াজ ও দোয়ার মাহফিলে অংশগ্রহন কারী শ্রোতারা জানান, মাহফিল শেষে দোয়ার আগে ড্রাগন ফল দুটি নিলামে তুললে ২ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৪৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। যারাই নিলামে অংশগ্র্রহন করেছেন, সবার উদ্দেশো হলো ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করা।

পতনঊষার ইসলামিয়া মালিকিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হাফিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, যিনি ফল কিনেছেন তিনি হলেন আমাদের মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!