শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

তাহিরপুরের আ.লীগের সামসুল হক বিএনপি নেতা সেজে চোরাকারবারীদের নেতৃত্ব দিচ্ছেন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:- আওয়ামীলীগ আমলের সুবিধাভোগী জেলার তাহিরপুর উপজেলার কলাগাঁও গ্রামের সামসুল হক এখন বিএনপি নেতা।

বিগত দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধুর শোক দিবসে কালো ব্যাজ ধারন করে শ্রদ্ধা জানাতে আবার কখনো গলায় ফুলের মালা নিতে দেখা গেছে। স্থানীয়রা জানান, সাবেক মেম্বার সামসুল হক আওয়ামীলই করতেন।

আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে থাকতে দেখা গেছে। এখন বিএনপি পরিচয়ে সীমান্ত এলাকায় চোরাকারবারীদের নেতৃত্ব দিচ্ছেন। জানা যায়, প্রতিদিন রাত ৩ টা থেকে ৫ টা পর্যন্ত চারাগাঁও সীমান্ত দিয়ে চোরাই বাংলা কয়লা আমদানী করে একটি অসাধু চক্র।

আমদানীকৃত এসব কয়লা সীমান্ত এলাকার বাসা বাড়িতে জমা রাখা হয়। এসব কয়লার উপর টন প্রতি হাজার দুয়েক টাকা চাঁদা নির্ধারন করেন সামসুল হক মেম্বার।

পরবর্তীতে চোরাই বাংলা কয়লা রাতে পাঠ নদী দিয়ে দেশের বিভিন্ন জায়গায় প্রেরন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন সামসুল হক ও তার তার সহযোগী কলাগাও গ্রামের শাহিন, নজরুল ও সায়েম।

সাবেক মেম্বার সামসুল হক বলেন, আমি সুনামগঞ্জ থাকি। বৈধভাবে ব্যাবসা করি। বাংলা কয়লার সাথে আমার সম্পর্ক নেই। রাজনৈতিক ভাবে আমি বিএনপিকে ভোট দেই। আমি কোন পদ-পদবীতে নেই।

আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে ছবি থাকা প্রসঙ্গে তিনি বলেন, ব্যাবসায়ী হিসেবে সমিতিতে আসা যাওয়া ছিল। যদি কোন ছবি থাকে তা এডিট করা। চারাঁগাও বিওপি’র সিপাহী আবদুল হান্নান বলেন, অবৈধভাবে বাংলা কয়লা আমদানী বন্ধে বিজিবি দায়িত্ব পালন করছে। অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।

তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুফ চারাগাও শাখার সভাপতি আব্দুস ছামাদ বলেন, চোরাই বাংলা কয়লা আমাদানীর বিষয়টি আমার জানা নেই।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!