সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন

তামাবিল মহাসড়কের পাশ থেকে সেলুন মালিকের লাশ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

জৈন্তাপুর প্রতিনিধি:- জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কের পাশ থেকে সালাউদ্দিন (৩৫) নামে এক সেলুন মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের মৃত খালেক মিয়ার পুত্র। নিহত সালাহউদ্দিন দীর্ঘ দিন যাবৎ জৈন্তাপুর উপজেলার ৪ নং বাংলা বাজার এলাকায় মসজিদ মার্কেটে স্যালুন ব্যবসা করতেন।

রোববার সকালে উপজেলার ২ নং লক্ষিপুর গ্রাম সংলগ্ন সড়কের পাশ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানায়, গতকাল শনিবার রাতে তার চাচাতো বোনের বাসা থেকে রাতের খাবার শেষ করে ৪ নং বাংলা বাজারে ফিরছিলো সালাউদ্দিন।  এর পর রোববার ভোরে স্হানীয় এক ব্যাক্তি মহাসড়কের পাশে সালাউদ্দিনের দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে স্হানীয়রা জৈন্তাপুর মডেল থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।  এ সময় লাশের মুখমন্ডল খেতলে যাওয়া রক্তাক্ত  অবস্থায় ছিলো।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা কোন বেপোরয়া গতির গাড়ীর ধাক্কায় তার মৃত্যু হতে পারে। এছাড়াও মরদেহের আশপাশে কাঁচের টুকরো পাওয়া গেছে। এ সময় নিহত সালাউদ্দিনের পরনে কালো রংয়ের হুডি ও মেরুন রংয়ের প্যান্ট পরিহিত অবস্থায় ছিলো।
পরে তামাবিল হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে আসে। এ সময় ঘটনাস্থলে ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান হাজি আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
তামাবিল হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!