শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু : হাসপাতালে ৪১১

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। দিন দিন খারাপের দিকে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩৭ জনে। এদের মধ্যে চলতি মাসের প্রথম সতেরো দিনেই ৭৪ জন মারা গেলেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী। এদিকে, চলতি বছরে এখন পর্যন্ত ৪৭ হাজার ৪৬১ জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশী।
শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২১০ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৮ জন, বরিশাল বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ১২ জন ও সিলেট বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন। এছাড়া, শুক্রবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৩৮০৯ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন।
এদিকে, চলতি বছর ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। ডেঙ্গুতে এই সিটি করপোরেশনে ৯৯৪১ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন সর্বোচ্চ ১২৪ জন।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!