সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন

টিলাগড়ে সেলুনে চুল কাটতে গিয়ে নবম শ্রেণির ছাত্র নি খোঁ জ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

সিলেট নগরীর টিলাগড়ে সেলুনে চুল কাটতে গিয়ে শিপু আহমদ (১৪) বছরের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। সে শাহপরান থানাধীন শাপলাবাগ এলাকার রোড নং-০১, ৮০ নং বাসার বাসিন্দা সমছু মিয়ার ছেলে। এ বিষয়ে নিখোজের পরিবারের পক্ষ থেকে শাহপরান থানায়  একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

জানা যায়, গত ৯ আগষ্ট আনুমানিক সন্ধ্যা ৭ ঘটিকার দিকে সিলেট শাহপরান থানাধীন টিলাগড় পয়েন্টে চুল কাটার কথা বলে শিপু আহমদ বাসা থেকে বের হয়েনিখোঁজ হয়।

পরবর্তীতে শিপু আহমদ বাসায় ফিরে না আসিলে তাদের আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে তার মা তামান্না আক্তার ১০ আগস্ট (রবিবার) সিলেট শাহপরান থানায় সাধারণ ডায়েরি করেন।

শিপুর সন্ধান পেলে নিম্ন নাম্বারে (মোবাইল-০১৭১২৫৭৮০৬১) অথবা সংশ্লিষ্ট শাহপরান থানায় যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন সমছু মিয়া।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!