মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

জোরে গান বাজানোর প্রতিবাদ করায় পিটিয়ে হত্যা 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে
প্রথম সকাল ডেস্ক:- ভারতের রাজধানী নয়াদিল্লির পশ্চিমের রোহিনী এলাকায় জোরে গান বাজানোর প্রতিবাদ করায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, ইংরেজি বর্ষবরণে জোরে গান বাজানোর বিরুদ্ধে ধর্মেন্দ্র (৪০) নামে এক ব্যক্তি প্রথমে প্রতিবেশীদের অনুরোধ করে। কিন্তু তার অনুরোধে নববর্ষ উদযাপনকারীদের মন গলেনি। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে দুই যুবক ধর্মেন্দ্রকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে।

এরপর রাত ১টার দিকে পুলিশ এসে ধর্মেন্দ্রকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সংবাদমাধ্যম এনডিটিভির উদ্ধৃতি দিয়ে পিটিআই এই খবর জানায়।

পুলিশ জানিয়েছে, ধর্মেন্দ্র উচ্চস্বরে গান বাজানোর প্রতিবাদ করলে প্রতিবেশীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরপর তাকে দুই যুবক পেটাতে শুরু করলে একপর্যায়ে মারা যায় ধর্মেন্দ্র।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করেছে। তারা হলেন পীযুষ তিওয়ারি (২১) এবং তার ভাই কপিল (২৬)। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!