সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

জোরপূর্বক রাশিয়ায় নেওয়া ১২ শিশুকে ফিরিয়ে আনল ইউক্রেন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- রাশিয়ায় জোর করে ধরে নিয়ে যাওয়া ১২ শিশুকে দেশে ফিরিয়ে এনেছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়েরমাক সোমবার (৩ ফেব্রুয়ারি) এ কথা জানিয়েছেন। খবর রয়টার্সের।

ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে আন্দ্রি ইয়েরমাক বলেন, ইউক্রেনের প্রেসিডেন্টের শিশুদের ফিরিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে ১২ শিশুকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ইউক্রেন থেকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া শিশুদের ফিরিয়ে আনার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ইয়েরমাক বলেন, ফিরিয়ে আনা শিশুদের মধ্যে রয়েছে ১৬ বছর বয়সি মেয়ে, যে তার মাকে হারিয়েছে। রয়েছে ১৭ বছর বয়সি এক কিশোরী, যার বিরুদ্ধে রুশ সেনাবাহিনীতে সমন জারি করা হয়েছিল। এ ছাড়া আট বছর বয়সি এক মেয়েও রয়েছে।
এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করে রাশিয়া। যুদ্ধের শুরু থেকেই মস্কো ও কিয়েভ শিশুদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে বেশ কয়েকটি বিনিময় করেছে।
ইউক্রেন বলেছে, যুদ্ধ শুরুর পর থেকে ১৯ হাজার ৫০০–এর বেশি শিশুকে পরিবার বা অভিভাবকদের সম্মতি ছাড়াই রাশিয়া বা রাশিয়ার অধিকৃত অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে। এই অপহরণকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে ইউক্রেন।
অন্যদিকে রাশিয়া বলেছে, তারা দুর্বল শিশুদের রক্ষা করতে যুদ্ধক্ষেত্র থেকে স্বেচ্ছায় সরিয়ে নিচ্ছে।
২০২৩ সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত রাশিয়ার শিশুবিষয়ক কমিশনার মারিয়া লভোভা-বেলোভা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনীয় শিশুদের অপহরণের ঘটনায় গ্রেফতারি পরোয়ানা জারি করে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!