মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

জৈন্তাপুরে পাথরবোঝাই ট্রাক থেকে ১৮৪ বস্তা ভারতীয় চিনি জব্ধ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সিলেটের জৈন্তাপুরে ফের পাথরবোঝাই ট্রাকের নিচ থেকে ১৮৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সোয়া ১টায় সিলেট-তামাবিল মহাসড়কের বিরাইমারা কদমখাল এলাকায় অভিযান চালিয়ে এই অবৈধ চিনির চালান জব্দ করেছে জৈন্তাপুর থানা পুলিশ।

এসময় ট্রাক চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। আটকরা হলেন, নওগাঁ সদরের চকমহাদেব গ্রামের মোস্তাক আলীর ছেলে মো. রকি বাবু (২৬) একই জেলার মান্দা উপজেলার শাহাপাড়া গ্রামের মো. সাব্বির হোসেন (১৯)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের বিরাইমারা কদমখাল এলাকায় অভিযান পরিচালনা করে পাথরবোঝাই ট্রাকে ( ঢাকা মেট্রো-ট-২৪-৭৩৭৯) তল্লাশি চালানো হয়। এসময় পাথরচাপা অবস্থায় ১৮৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। এসময় দুইজনকে আটক করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, চোরাই চিনি জব্দের ঘটনায় আটক দুইজনসহ পলাতক একজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে আটক দুইজনকে গ্রেপ্তার  দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!