শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রীর মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

জৈন্তাপুর প্রতিনিধি:- সিলেট তামাবিল মহাসড়কে মাটি বোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক নারী যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।

নিহত ওই নারী যাত্রীর নাম মায়ারুন নেসা (৪০)। তিনি গোয়াইনঘাট উপজেলার লামা কুটাপাড়া গ্রামের হাজী সাহিদ আহমেদের স্ত্রী।

রবিবার নিহত মায়ারুনকে বহনকারী নাম্বারপ্লেট বিহীন সিএনজি চালিত অটোরিকশা সিলেট অভিমুখে যাচ্ছিলো।
বেলা ১১:১০ মিনিটে অটোরিকশাটি তামাবিল মহাসড়কের করিচেরপুল নামক এলাকায় এসে পৌছালে মাটি বোঝাই একটি ড্রামট্রাকের (রেজি নং- ঢাকা মেট্রো -ড-১১-৬০৫১) সাথে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়।
স্থনীয় সূত্রে জানা গেছে, ঘাতক ওই ট্রাকটি পাশ্ববর্তী জমি থেকে মাটি পরিবহন করছিলো। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা ও তামাবিল হাইওয়ে থানা পুলিশ টিম এসে ঘটনাস্থলে পৌছে নারীর মরদেহ উদ্ধার করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলে, ঘাতক ট্রাকটিকে আটক করে হাইওয়ে পুলিশ হেফাজতে দেয়া হয়েছে।
নিহত নারীর সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে তিনি নিশ্চিত করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!