শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

জৈন্তাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

জৈন্তাপুর প্রতিনিধি:- সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সিলেট তামাবিল মহাসড়কের কদমখাল নামক স্থানে বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত যুবকের নাম মো. গুলজার আহমেদ (১৮)। তিনি উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত লামা মহাইল গ্রামের ফখরুল ইসলামের ছেলে। সে পেশায় একজন ফার্ণিচার নকশা কারিগর।

তামাবিল হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৬ নভেম্বর) বিকাল আনুমানিক ০৩ টা ২০ মিনিটের সময় মোটরসাইকেলযোগে চাচাতো ভাইদের সাথে খালার বাড়ি কদমখাল যাচ্ছিলেন নিহত মো. গুলজার আহমদ।
পথিমধ্যে সিলেট-তামাবিল মহাসড়কের ডিবির হাওর লাল শাপলা বিলের প্রবেশমুখে পৌঁছা মাত্র বিপরীত দিক হতে আসা বালু বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট- ২০-১৫৭১) সাথে সংঘর্ষ হলে বাইকের পিছনে বসা মো. গুলজার আহমদ বাইক থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়।
দূর্ঘটনার পর বাইকে থাকা অপর দুইজনকে উদ্ধার করেন স্থানীয়রা। বর্তমানের তাদের অবস্থা প্রায় স্বাভাবিক।
এ বিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দূর্ঘটনা কবলিত বাইকটি উদ্ধারের পাশাপাশি সিলেট ট্রাকটিকে আটক করেছে পুলিশ।
তিনি আরও জানান, নিহতের ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ।
বর্তমানে তামাবিল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!