নিজস্ব প্রতিনিধি:- জাফলংয়ে মাদক সেবনকারি বাধা দেওয়ায় এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
রবিবার (৮ ডিসেম্বর ) ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
মারধরের শিকার ওই যুবকের নাম সালেহ আহমদ বাবু (৩৫)। তিনি নলজুরি গ্রামের মৃত আব্দুল সামাদ’র ছেলে। বর্তমানে তিনি গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছেন।
অভিযুক্তরা হলেন, জাফলং এলাকার রুহুল আমিন’র ভুট্টু মিয়া (৩৫) সহ আরও অজ্ঞাত তিনজন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, অভিযুক্ত ভুট্টু মিয়া ভুক্তভোগী ওই যুবকের এলাকায় প্রতিনিয়ত মাদক সেবন করে থাকে এবং এক ভিডিওতে দেখা যায় প্রকাশ্য দিবালোকে ভারতীয় মদ ও একজন মহিলা সাথে নিয়ে বসে থাকতে।
বিষয়টি নিয়ে এলাকার কিছু যুবক তাদের কে বারণ করলে তারা ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগী সালেহ আহমদ বাবুর উপর বিভিন্ন হুমকি ধমকি প্রদান করে।
এরই জের ধরে রবিবার দুপুরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দলবল নিয়ে ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন আইসক্রিম ফেক্টুরির সামনে প্রকাশ্যে তার ওপর হামলা চালায় অভিযুক্তরা। এসময় তাদের হাতে থাকা বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে তার মাথার কানে ও পায়ের হাঁটুসহ শরীরের নানান স্থানে আঘাত করে।
এসময় তার পকেটে থাকা ৪৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা বিভিন্ন হুমকি ধামকি দিয়ে চলে যায়।
এবিষয়ে পূর্ব জাফলং ইউনিয়ন ৪নং ইউপি সদস্য ফারুক আহমেদ জানান, বেশ কয়েক দিন ধরেই ভুট্টু নামে ঐ মাকদ সেবী আমাদের গ্রামে তার আনাগোনা রয়েছে শুনেছি কিছু দিন আগেও তাকে নিষেধ বারন করা হয়।
সেই সুত্র ধরেই আমার ওয়ার্ডের সালেহ আহমদ বাবু নামে যুবক কে মারধর করে, এনিয়ে আইনের আশ্রয় নেয় সে, আমরা চাই প্রকৃত দুষিদের আইনের মাধ্যমে শাস্তি দেওয়া হোক।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।