মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

জান্তা শাসনের সমালোচনা করায় মালির প্রধানমন্ত্রীকে বরখাস্ত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- জান্তা শাসনের সমালোচনা করায় মালির প্রধানমন্ত্রী চোগুয়েল মাইগাকে বরখাস্ত করা হয়েছে। এ খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ওআরটিএম।

২০২১ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী সামরিক শাসকরা মাইগাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। আগামী ফেব্রুয়ারিতে তারা নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে সামরিক শাসকরা প্রযুক্তিগত কারণ দেখিয়ে ভোট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়।

গত সপ্তাহে মাইগা বলেন, ‘সরকারের মধ্যে নির্বাচন স্থগিতের বিষয়ে কোনো কথাই হয়নি। প্রধানমন্ত্রীর অজান্তেই সবকিছু সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে ঘটছে।’ তিনি গণমাধ্যম থেকে জান্তার সিদ্ধান্ত সম্পর্কে জানতে পেরেছেন বলে জানান।

মাইগার ঘনিষ্ঠ সূত্রের বরাতে রিপোর্ট বলছে, মূলত এসব মন্তব্যের কারণে জান্তার সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যার ফলে বুধবার (২০ নভেম্বর) তাকে এবং মন্ত্রীদের বরখাস্ত করা হয়।

পশ্চিম আফ্রিকার প্রতিবেশী এবং আন্তর্জাতিক মিত্ররা রাশিয়ার ভাড়াটে সৈন্যদের সঙ্গে মালির সামরিক সহযোগিতা এবং বারবার নির্বাচন বিলম্বের সমালোচনা করার প্রেক্ষাপটেই মাইগা জোরালোভাবে মালির জান্তাকে রক্ষা করছিলেন।

আইন অনুযায়ী, মাইগার উত্তরসূরিকে অন্তর্বর্তী কালীন প্রেসিডেন্ট আসিমি গোইতার সঙ্গে পরামর্শ করে এখন নতুন সরকার গঠন করতে হবে।

২০২১ সালে সেনারা ক্ষমতা দখল করলে প্রধানমন্ত্রী মনোনীত হন মাইগা। এর আগেও তিনি প্রাক্তন রাষ্ট্রপতি আমাদু তৌমানি তোরের অধীনে মালির বাণিজ্যমন্ত্রী এবং প্রাক্তন রাষ্ট্রপতি ইব্রাহিম বৌবাকার কেইতার অধীনে ডিজিটাল অর্থনীতি মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!