সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

জাতীয় স্মৃতিসৌধে হঠাৎ অসুস্থ হয়ে সিএমএইচে মির্জা ফখরুল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন। পরে তাৎক্ষণিকভাবে বিএনপির নেতাকর্মীরা তাকে ধরাধরি করে দ্রুত সাভার সিএমএইচ হাসপাতালে নিয়ে যান।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালে মির্জা ফখরুলের সঙ্গে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ ও বিএনপি নেতা হাবিবুন্নবী খান সোহেল।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর নবী সোহেলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!