শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

জয়বাংলা সাংস্কৃতিক পরিষদ নেতা ওসমান গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

যুবলীগনেতাও জয় বাংলা সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক মোঃ ওসমান আলীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

শুক্রবার (২ মে) রাত ৮ ঘটিকায় সিলেট নগরীর কাজলশাহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বন্দরবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ ইবাদউল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে জালালাবাদ থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। মামলা নং-০৭।

ওসমানকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন বন্দর বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ ইবাদউল্লাহ।

এদিকে একটি সুত্র জানায়, ওসমানকে ছাড়িয়ে নিতে কাজির বাজারের এক নেতা তদবির চালাচ্ছেন।  বর্তমানে ওসমান কোতয়ালী থানা হেফাজতে রয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!